1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর শীলতলা মাঠে বৃহস্পতিবার বিকালে ইতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে প্রতিবছরের ন্যায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় শ্যামনগর, কালীগঞ্জ, আশা শুনি, সাতক্ষীরাসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শকের ঢল নামে মাঠজুড়ে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
কয়রা, যশোরসহ বিভিন্ন জেলার ৩২ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়সওয়াররা তাদের দক্ষতা ও কৌশলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম এর সভাপতিত্বে ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির।

প্রথম পুরষ্কার হিসেবে খুলনার কয়রা উপজেলার ইব্রাহিম শিকারী বড় বকনা বাছুর, দ্বিতীয় পুরষ্কার হিসেবে নড়াইল জেলার লোহাগড়ার সাদ্দাম হোসেনকে মাঝারি বকনা বাছুর, তৃতীয় পুরষ্কার হিসেবে ফরিদপুরের বাবু ছোট বকনা বাছুর, চতুর্থ পুরষ্কার হিসেবে বটিয়াঘাটার সাউদা ও পঞ্চম পুরষ্কার হিসেবে যশোরের টুটুল এর হাতে একটা করে বাটন মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

স্থানীয় দর্শনার্থীরা বলেন, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে। তারা প্রতিবছর এমন আয়োজনের দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar