নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হামের টিকা সংগ্রহে অবহেলা এবং এ-সংক্রান্ত গাফিলতিতে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
মামলার আবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও আসামি করার আবেদন করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংগ্রহ ও সরবরাহে অবহেলা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির কারণে সাউদা মুসকানসহ দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে শিশুটির চিকিৎসাকালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।