1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ স্পোর্টস / ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার (২৩ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইতালি জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে নিয়োগের উদ্যোগ নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর থেকেই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা চলছে। ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং তাকে পেতে আর্থিক কাঠামোয় ছাড় দিতেও প্রস্তুত তারা।

ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সফল অধ্যায় শেষ করেছেন গার্দিওলা। এরপর থেকেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কোচ হিসেবে তার নাম শোনা যাচ্ছিল। ইতালির ক্রীড়াবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রোনাকে দি স্পোলিয়াতোকে মালাগো নিশ্চিত করেন যে, গার্দিওলার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বলেন, “গার্দিওলার মতো বড় মাপের কোচের ক্ষেত্রে আর্থিক ব্যতিক্রম করা হতে পারে। তবে শেষ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া সম্ভব হবে কি না, সেই নিশ্চয়তা এখনো নেই।”

টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির কোচের দায়িত্ব ছাড়েন জেনারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে ফেডারেশন। ইতালির ফুটবল কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে জাতীয় দলের নতুন কোচ নিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাফল্যের চূড়ায় গার্দিওলা

ম্যানচেস্টার সিটির দায়িত্বে এক দশকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা এবং বায়ার্ন মিউনিখের হয়ে তিনবার বুন্দেসলিগা জয় করেন তিনি।

গার্দিওলার সঙ্গে সমঝোতা হলে এটিই হবে তার প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব। একই সঙ্গে বিশ্বকাপে ফিরতে মরিয়া ইতালির ফুটবলে শুরু হতে পারে নতুন এক অধ্যায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইতালির শূন্য কোচের পদ নিয়ে গার্দিওলার সঙ্গে যোগাযোগের এটিই প্রথম প্রকাশ্য স্বীকৃতি। তবে বিষয়টি নিয়ে ফেডারেশন আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar