1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

যশোরে ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (২৫ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা ভাঙ্গাগেট ভৈরব সেতুর পাশে পরশ মিলের পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিটির মৃত্যু তিন থেকে চার দিন আগে হয়েছে। জোয়ারের পানিতে অন্য কোনো স্থান থেকে মরদেহটি ভেসে এসে থাকতে পারে। মরদেহটি ফুলে গেলেও শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নওয়াপাড়া নৌ পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar