1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মাদকবিরোধী অভিযানে ৭ কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

যশোরে মাদকবিরোধী অভিযানে ৭ কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (২৫ জুলাই ২০২৬), বিকেল ৪টা ৫০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের উপশহর এলাকায় মাদকবিরোধী অভিযানে সাতজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাসিন ইসলাম, রমজান শেখ, রাকিবুল হাসান রাব্বি, ইয়াসিন হোসেন সুজন, অলিফ অধিকারী, রোকন হোসেন এবং রাহুল হোসেন। আদালত তাসিন ইসলামকে ২০ দিন, রমজান শেখকে ৩০ দিন, রাকিবুল হাসান রাব্বিকে ১৪ দিন, ইয়াসিন হোসেন সুজনকে একদিন, অলিফ অধিকারীকে ১৫ দিন, রোকন হোসেনকে ১৫ দিন এবং রাহুল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাদের প্রত্যেককে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা

এর আগে গত সপ্তাহে একই এলাকায় প্রায় এক ডজন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় বস্তিতেও মাদক ব্যবসায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

উপশহর ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar