1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই, হাসপাতালে ভর্তি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

যশোরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই, হাসপাতালে ভর্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (২৫ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫৫) নামে এক ইমাম আহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দুর্বৃত্তরা তাকে রড দিয়ে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। আহত ইমাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, “ইমাম আমানুল্লাহকে রড দিয়ে পিটিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি হাসপাতালে তাকে দেখে এসেছি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানান, ভোরে আমানুল্লাহকে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করতে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar