1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মায়ের দায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

মায়ের দায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি.।​

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


​রাঙামাটি শহরে মাদক সেবনের টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।​শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি আসামবস্তি এলাকার মির্জা টিলায় নিজ বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে নেশার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে মা রেখা ইসলাম ধারালো দা দিয়ে ছেলেকে আঘাত করেন।
​পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত সাকিবুলের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে মায়ের কোপে ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar