1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
রবিবার (২৬ জুলাই), সন্ধ্যা ৬টা ২৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে এক মোবাইল ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, ফ্ল্যাট দখল, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং সন্তানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে নিজের ও সন্তানের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, পারিবারিক বিরোধ ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী লামিয়া ইসলামের পরিবার তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। কাবিননামার ২ লাখ টাকা পরিশোধে তিনি সম্মত থাকলেও, সাবেক স্ত্রীর মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, তার নিজস্ব উপার্জনের অর্থে কেনা ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। টাকা না দিলে সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, “আমার উপার্জিত অর্থে কেনা ফ্ল্যাট ফেরত চাইলে ৩০ লাখ টাকা দাবি করা হচ্ছে। এই টাকা না দিলে আমার সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।”

রফিকুল ইসলাম আরও জানান, গত ১ জুলাই তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোবাইল বাজার’-এ হামলা চালান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আরিফ ভান্ডার’-এও হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং গত ২০ জুলাই আদালতের মাধ্যমে আবেদন করেছেন। বর্তমানে বিষয়টি আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

রফিকুল ইসলাম বলেন, “ব্যবসায়িক পুঁজি ও ফ্ল্যাট কেনার জন্য আমার নামে ব্যাংক থেকে ৪৯ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে, যার সব নথিপত্র আমার কাছে রয়েছে। অথচ অভিযুক্তরা ফ্ল্যাট কেনা বা ব্যবসায় কোনো অর্থ সহায়তা করেননি।”

সংবাদ সম্মেলনে তিনি অবাধে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত, নিজের ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar