1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে চা বিক্রেতার হত্যাকান্ডের একদিন পর প্রধান আসামী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দৌলতপুরে চা বিক্রেতার হত্যাকান্ডের একদিন পর প্রধান আসামী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল সাহ (৫৫) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধারের একদিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল হোতা মন্টু শেখ কে মাদারীপুর থেকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ী-ধর্মদহ সড়ক সংলগ্ন ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পার্শ্ববর্তী তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এদিন রাতে নিহতের ছেলে বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলা দায়েরর পর দৌলতপুর থানা পুলিশ এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন ও জড়িত আসামীদের গ্রেপ্তারে তঃপরতা শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেনের নির্দেশনায় এবং দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের সার্বিক সহযোগীতায় এস আই মহসীন চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে রোববার দুপুরে গ্রেপ্তার করে। তাকে দৌলতপুর থানায় নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সম্পুর্ণ ক্লুলেস একটি মামলার প্রধান আসামী দ্রুত সময়ে গ্রেপ্তার করা এ মামলার উল্লেখযোগ্য একটি অগ্রগতি। আগামী সোমবার রিমান্ড আবেদন সহ তাঁকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar