1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 'ডেভিড ইমন'সহ আটক ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

যশোরে বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ আটক ৪

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (২৯ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর কোতোয়ালি মডেল থানার যৌথ অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবারক হোসেন ইমন ও তার সহযোগীরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক অন্য তিনজন হলেন ঢাকার জুরাইনের আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ গ্রামের শামিম (২৮) এবং নোয়াখালীর সাহারপাড় গ্রামের সাফায়েত হোসেন (২৮)।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আটক চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবারই চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar