ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার (৩০ জুলাই), দুপুর ১২টা ৫২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে করা মানহানির মামলায় তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান।
বাদীপক্ষের দাবি, অসৎ উদ্দেশ্যে করা এই মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এ টি এম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। আদালত আসামিদের আদালতে হাজির হওয়ার সুবিধার্থে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এ নির্দেশ দেন।
—
⚠️ এই সাবমিশনে একটি ভিডিও সংযুক্ত ছিল যা স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়নি। ম্যানুয়ালি দেখুন: https://prod-fillout-oregon-s3.s3.us-west-2.amazonaws.com/orgid-769670/flowpublicid-o9jAnmXAdqus/9b78769d-ee33-4601-beaf-46249f229017-D4sLw3BrKUVMxccKvGLc44t8HfF07iEde9EnpuM6JayyEApspvcgPxGu65fLCiQZk06bVfHvDlB6QU9gAdwIHbRpVDfF5Pc4VvN/aaaaa-aa-aaaaa-aa-aa-aaaaaaaaaaaaaaa-aaaaa-aaaaa-aaaaaa-aaaaaaaa.pdf