1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বাবা-মেয়ে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বাবা-মেয়ে আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
শুক্রবার (৩১ জুলাই), দুপুর ১২টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বাগিচাপাড়া এলাকায় একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। আটককৃতরা হলেন স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম তামান্না (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগিচাপাড়া এলাকার জলিল আকন্দের বাড়িতে অভিযান চালানো হয়। আটক নাজমুন নাহার খানম তামান্না জলিল আকন্দের স্ত্রী এবং শফিকুল ইসলাম তার শ্বশুর। তল্লাশিকালে গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “গত বুধবার রাতে একটি ট্রাক থেকে ফেনসিডিল জব্দ করা হয়। ওই ঘটনার অনুসন্ধানে তথ্য পেয়ে আমরা জলিল আকন্দের বাড়িতে অভিযান পরিচালনা করি। এ ঘটনায় বাবা ও মেয়েকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেপ্তারেও তৎপরতা চলছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar