নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) বিকেল ৫টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের মণিরামপুর উপজেলায় তরকারিতে লবণ কম হওয়াকে কেন্দ্র করে শাশুড়ির বকুনিতে অভিমানে সিনথিয়া আক্তার (১৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার মথুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিনথিয়া ওই গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিনথিয়া রাতের রান্না শেষ করেন। রাত ৯টার দিকে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলে তরকারিতে লবণ কম হওয়ায় শাশুড়ি তাকে বকাঝকা করেন। শাশুড়ির ওপর অভিমান করে সিনথিয়া সবার অগোচরে নিজের শয়নকক্ষে চলে যান।
রাত সাড়ে ১১টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং মরদেহ নিচে নামান।
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।