1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

লোহাগাড়ায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২২৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১ আগস্ট)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নিয়মিত তল্লাশির সময় এই মাদক উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে সন্দেহ হলে পুলিশ সেটিতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির বাম পাশের পেছনের সিটের চাকার ওপর বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, মাদক পাচার রোধ ও মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar