1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বিজিবির পোশাক ও অস্ত্রসহ আটক ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

যশোরে বিজিবির পোশাক ও অস্ত্রসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (২ আগস্ট) ২০২৬, সকাল ১০টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ষষ্ঠীতলা এলাকার ওই ভবনের একটি ফ্ল্যাটে হানা দেয়। এ সময় উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে এসব সরঞ্জাম জমা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar