1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, রোনালদোর হোটেলেও সন্দেহজনক ব্যক্তি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, রোনালদোর হোটেলেও সন্দেহজনক ব্যক্তি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যাচ কর্মকর্তাদের ঘিরে একাধিক নিরাপত্তা হুমকির তথ্য প্রকাশ্যে এসেছে। এসব তথ্য অনুযায়ী, মেসিকে হত্যার হুমকি, রোনালদোর হোটেলে সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি এবং রেফারিদের বিরুদ্ধে হাজারো ঘৃণামূলক বার্তার ঘটনা ঘটেছিল।

স্পেনের সংবাদমাধ্যম ‘ইনফরমেশন ডট ইএস’-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছিল।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলা এবং মেসিকে লক্ষ্য করার হুমকি দেন। পরে আর্জেন্টিনা-মিসর ম্যাচের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়। ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরক থাকার খবর দেওয়া হলেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

রোনালদোর নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। পর্তুগাল দলের হোটেলে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা এক সন্দেহভাজনকে হিউস্টন পুলিশ আটক করে। টরন্টোতে রোনালদোর সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করা আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

এদিকে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি ঘৃণামূলক বার্তা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ম্যাচের ভিএআর রেফারি উইলি দেলাজোও হুমকির মুখে পড়েন। পরে ফ্রান্সে তাঁদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়।

প্রকাশিত এসব তথ্য বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের আড়ালে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়টি সামনে এনেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar