1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৭ দিনে ২ বিলিয়ন ডলার আয়, বক্স অফিসে ইতিহাস গড়ল স্পাইডার-ম্যান - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

১৭ দিনে ২ বিলিয়ন ডলার আয়, বক্স অফিসে ইতিহাস গড়ল স্পাইডার-ম্যান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৭ আগস্ট ২০২৬), রাত ৯টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুক্তির তৃতীয় সপ্তাহে বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মাত্র ১৭ দিনে এই আয় করে সিনেমাটি বক্স অফিসের ইতিহাসে দ্রুততম সময়ে ২ বিলিয়ন ডলার আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

সর্বশেষ হিসাবে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকার সমান। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই সবচেয়ে দ্রুত ২ বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়া সিনেমা। এই সাফল্যের মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কেও পেছনে ফেলেছে সিনেমাটি।

উত্তর আমেরিকার বাজারেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। এই আয়ের মাধ্যমে এটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে।

আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির গতি ঊর্ধ্বমুখী। তৃতীয় সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ৬৭টি বাজার থেকে সিনেমাটি ১১ কোটি ৮৭ লাখ ডলার আয় করেছে। বিদেশি বাজারে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১২৩ কোটি ৬০ লাখ ডলার, যার মধ্যে শুধু চীনেই আয় হয়েছে প্রায় ২১ কোটি ডলার।

মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনার এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। ৩১ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড গড়ছে। পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ডের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন জেন্ডায়া, স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar