1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার হাবিবা ক্লিনিক পরিচালকের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার হাবিবা ক্লিনিক পরিচালকের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

Princh Mondal Olif / বাগেরহাট প্রতিনিধি
বুধবার (৯ সেপ্টেম্বর), বিকাল ৩টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও এক রোগীর শারীরিক ক্ষতির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ক্লিনিকটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম।

বুধবার দুপুরে ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক ছাব্বির আহম্মেদ দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক নারী সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ক্লিনিকে ভর্তি হন। অস্ত্রোপচারের পর তিনি একটি শিশুর জন্ম দেন।

শিশুটির শারীরিক অবস্থা নিয়ে ছাব্বির আহম্মেদ বলেন, “শিশুটির মুখের তালুতে জন্মগত সমস্যা থাকায় জন্মের পর থেকেই খাবার গ্রহণে জটিলতা ছিল। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জের একটি হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় ক্লিনিকের ভুল চিকিৎসাকে দায়ী করে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের কারণে দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো ব্যবহারের অভিযোগও নাকচ করেন ক্লিনিক পরিচালক। তিনি দাবি করেন, ক্লিনিকে একাধিক জেনারেটর রয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটরের মাধ্যমেই সব কার্যক্রম পরিচালিত হয়। জরায়ু ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগটিও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X