1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ভোটকেন্দ্র সংস্কারের ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

লোহাগাড়ায় ভোটকেন্দ্র সংস্কারের ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (৯ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে সেখানে কোনো কাজ করা হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

উপজেলার জরাজীর্ণ ভোটকেন্দ্রগুলোর দরজা-জানালা ও বৈদ্যুতিক ব্যবস্থা মেরামতের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তালিকাভুক্ত অন্যান্য কেন্দ্রে নামমাত্র সংস্কারকাজ করা হলেও মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ চোখে পড়েনি।

অভিযোগ রয়েছে, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা রানীর স্বামী সুজন নাথের সঙ্গে যোগসাজশ করে বরাদ্দের পুরো অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বীনা রানীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বারবার অন্য ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং গণমাধ্যমকর্মীর কাছে তথ্য প্রদান থেকে বিরত থাকেন।

বিষয়টি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দকে অবহিত করা হলে তিনি একে মারাত্মক অনিয়ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সরকারি অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করা হবে। একই সঙ্গে তথ্য দিতে অস্বীকৃতির বিষয়টিও খতিয়ে দেখা হবে। সঠিক তদন্তে অনিয়ম বা কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর বলেন, “ওই সময় যিনি দায়িত্বে ছিলেন, তিনি কেন্দ্র সংস্কারের কাজ নিজ দায়িত্বে করেছেন। এতে আমাকে সম্পৃক্ত করা হয়নি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X