1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা সম্পন্ন ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেওয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে মানববন্ধনে শ্যামনগর উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রফেসর হাবিবুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির শেখ জাবের হোসেন, রবিউল ইসলাম, মেম্বার শুকুর আলী, মেম্বর বাবলুর রহমান, রনজিত দেবনাথ, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন, গাজী আশরাফ আলী, সদর ইউপির সাবেক মেম্বার মোক্তার হোসেন, সাবেক মেম্বর আব্দুল মজিদ, মেম্বর শোকর আলী, সাবেক মেম্বার হাবিবুর রহমান ও বিএনপি নেতা আবু সাঈদ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়োজনীয় নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো দরিদ্র ও উপকূলীয় এলাকায় পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভা হওয়ার পর সাধারণ মানুষের ওপর বিভিন্ন কর ও আর্থিক চাপ বাড়লেও সে অনুযায়ী সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিকসেবা নিশ্চিত হয়নি। শ্যামনগরের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করা জরুরি।

বক্তারা আরও বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়ন করেছে। মানববন্ধন থেকে বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়ন ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণ ও অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X