1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বুধবার (৯ সেপ্টেম্বর), রাত ১০টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এই অভিযানের ফলে মাদক ও অপরাধের আখড়া থেকে মুক্ত হয়েছে এলাকাটি, যা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

স্থানীয়রা জানান, দুর্গাপুর পৌর এলাকার তেরীবাজার ঘাট সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড়ে দীর্ঘদিন ধরে অসাধু চক্র সরকারি জমি দখল করে এসব স্থাপনা গড়ে তোলে। নদীর বালুমহাল বন্ধ থাকায় ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, যা পরবর্তীতে মাদক কারবারি ও সেবীদের নিরাপদ স্থানে পরিণত হয়। এতে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানান।

জননিরাপত্তা নিশ্চিত করতে ও সরকারি সম্পদ রক্ষায় বুধবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়। অভিযানে নদীর পাড় দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড়ে গড়ে ওঠা এসব অবৈধ ও পরিত্যক্ত স্থাপনা মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। এটি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনজীবনের জন্য হুমকিস্বরূপ। সরকারি খাসজমি উদ্ধারের পাশাপাশি মাদক নির্মূলে আমরা এই অভিযান পরিচালনা করেছি।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, পরিত্যক্ত স্থাপনাগুলোকে কেন্দ্র করে প্রতিদিন নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটত, এখন এই এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X