1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় জুয়ার আসরে আটক যুবদল নেতা ও ৩ সরকারি চাকরিজীবীসহ ৮ জন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ কুমারখালীতে সারের কৃত্রিম সংকট তৈরি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২৫ পথে পথে গাছের বীজ ছড়িয়ে চলেছে প্রকৃতিপ্রমী কামরুজ্জামান নেত্রকোণায় জুয়ার আসরে আটক যুবদল নেতা ও ৩ সরকারি চাকরিজীবীসহ ৮ জন সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘নানা ভাই’ বাহিনীর ১২ বনদস্যু সরকারি স্কুল-কলেজের অব্যয়িত হাজার কোটি টাকা কোষাগারে নিতে চায় সরকার লোহাগাড়ায় ভাতার কার্ড ও সনদের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিলুপ্ত র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল

নেত্রকোণায় জুয়ার আসরে আটক যুবদল নেতা ও ৩ সরকারি চাকরিজীবীসহ ৮ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে এক যুবদল নেতা ও তিন সরকারি চাকরিজীবীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—দেওয়ান কামরুল হাসান সায়েম, মো. জিয়া উদ্দিন, হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান, মোহাম্মদ আলী রুবেল, মো. আমীন, মো. সোহেল রানা, মিনামুল ও কমল মিয়া। তাদের বয়স ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. জিয়া উদ্দিন নির্বাচন অফিসে, হারুন অর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে এবং সোহেল রানা বিজিবিতে কর্মরত। এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে জুয়া খেলার সময় আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সরকারি বাহিনীর সদস্য থাকার বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X