1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাত মাহফিলের সমাপনী আজ তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ইরাক থেকে সৌদি আরবের তেল পাইপলাইনে ড্রোন হামলা, বন্ধ সরবরাহ নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ৩ মাসব্যাপী অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে খাটের নিচে লুকানো অর্ধ লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার, আটক ১ পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (১২ সেপ্টেম্বর), দুপুর ১২টা ৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যে পরিবর্তনের সূচনা করেছে, তা সারা বিশ্ব দেখেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে ও দেশকে আমরা পুনর্গঠন করি। এতগুলো মানুষ যদি আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, তবে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।

ডেঙ্গু সমস্যা সমাধানে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী তিন মাস আমরা ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ শতাংশ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ সফল হওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার সঙ্গে শুধু এই মাঠে আপনারাই দাঁড়িয়ে নেই, অনলাইনে প্রায় সবগুলো জেলা এখান থেকে সংযুক্ত আছে। সেই জেলাগুলোতে আপনাদের মতো গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নকর্মী ও ভলান্টিয়ারসহ সবাই আছেন। সবার কাছে আমার সাহায্য দরকার।

তরুণ শক্তির সম্ভাবনা

দেশের তরুণ শক্তির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল, মাদ্রাসা, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। প্রাথমিক স্কুলসহ এই সংখ্যা আড়াই কোটিতে পৌঁছায়। এত বিশাল জনশক্তি যদি দেশ পুনর্গঠনে কাজ করে, তবে কেউ তাদের বাধা দিতে পারবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X