1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী ছিলেন: মেজর (অব.) হাফিজ গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড ২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর), রাত ৭টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পিসিএনপির নেতারা আশা প্রকাশ করেন, তিন স্তরের এসব কমিটি কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সুষম উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম হবে। একই সঙ্গে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও পারস্পরিক সহাবস্থান সুদৃঢ় হবে বলে তারা মনে করেন।

নেতারা আরও বলেন, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সব মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করা সময়ের দাবি। সরকারের গৃহীত এ উদ্যোগ সেই লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকারের এ উদ্যোগ পাহাড়ের মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ সময় পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X