মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, বিকেল ৩টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হরিণা সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা সড়কটি পুনরায় সংস্কারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের ক্ষেত্রে যথাযথ মান ও নিয়ম অনুসরণ করা হয়নি। সংস্কারকাজ শেষ হওয়ার আগেই সড়কের স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন নাগরিক খোরশেদুল আলম সড়ক সংস্কারকাজ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজের মান সন্তোষজনক না হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে সড়ক সংস্কারকাজের অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন অনিয়মের বিষয়টি প্রচার না করতে এবং সাংবাদিকদের কাছে সংবাদ প্রকাশ না করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।