1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি হাসপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪০) এবং প্রাইভেটকার চালক সোহেল (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, মহাসড়কের পাশের মায়ামী রেস্টুরেন্ট থেকে একটি প্রাইভেটকার বের হয়ে ঢাকার দিকে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে প্রাইভেটকার চালক সোহেল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিন যাত্রীকে উদ্ধার করে হামদর্দ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, প্রাইভেটকারের নিহত তিন যাত্রীর মরদেহ হামদর্দ হাসপাতালে এবং চালকের মরদেহ ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar