1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিটওয়্যার রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের বৈঠক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিটওয়্যার রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের বৈঠক জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য: ‘থ্রি জিরো’ বিশ্ব গড়ার আহ্বান দেশে প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ পাকিস্তানে ইমরান খানের তিন বোন গ্রেফতার, ৩০ দিনের আটকাদেশ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি কুবি শিক্ষকদের নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ, রতনের স্থায়ী বহিষ্কারের দাবি ছাত্রদলের কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ

নিটওয়্যার রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের বৈঠক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের নিটওয়্যার শিল্পের রপ্তানি কার্যক্রম গতিশীল করতে মোংলা বন্দরের ব্যবহার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পোশাক রপ্তানির সুযোগ, বন্দরসেবা ও রপ্তানিকারকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ সংগঠনের শীর্ষ নেতারা এতে উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষ জানায়, পোশাক রপ্তানিকারকদের জন্য মোংলা বন্দরের সেবা আরও কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বৈঠকে পণ্য খালাস, সংরক্ষণ ও জাহাজীকরণ প্রক্রিয়ায় সময়ক্ষেপণ কমানো এবং অপারেশনাল সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিকেএমইএর পক্ষ থেকে বন্দর ব্যবহারের ক্ষেত্রে রপ্তানিকারকদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের মতে, নিটওয়্যার রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়লে পণ্য পরিবহনে বিকল্প সুবিধা তৈরি হবে। এতে দেশের অন্যান্য সমুদ্রবন্দরের ওপর রপ্তানি কার্যক্রমের চাপ কিছুটা কমবে। মোংলা বন্দরকে পোশাক রপ্তানির একটি কার্যকর রুট হিসেবে গড়ে তুলতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালক এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar