1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল কাস্টমসে অনিয়মের ছড়াছড়ি: অসাধু কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ সিন্ডিকেটের দৌরাত্ম্য - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

বেনাপোল কাস্টমসে অনিয়মের ছড়াছড়ি: অসাধু কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ সিন্ডিকেটের দৌরাত্ম্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে অনিয়ম, দুর্নীতি ও শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের যোগসাজশে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ইমিটেশন জুয়েলারিসহ বিভিন্ন পণ্য চালানে মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির চেষ্টার ঘটনায় এসব অনিয়ম নতুন করে সামনে এসেছে।

বেনাপোল কাস্টমস হাউসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কাস্টমস কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অসাধু কর্মকর্তাদের নীরব সমর্থনে শুল্ক ফাঁকিবাজ চক্রের দৌরাত্ম্য বেড়েছে। সম্প্রতি ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘টি এল ট্রেডিং’-এর ভারত থেকে আনা ৬৮৭ প্যাকেজ ইমিটেশন জুয়েলারির একটি চালানে প্রকৃত মূল্য গোপন ও ওজনে গরমিল পাওয়ায় তা আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাহাত হোসেন বলেন, “আমদানিকারককে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী ন্যায় নির্ণয় করে জরিমানা করা হয়েছে।”

তদন্তে দেখা যায়, সিঅ্যান্ডএফ এজেন্ট আল আমিন সোহাগের বিরুদ্ধে নামমাত্র শুল্ক দিয়ে উচ্চমূল্যের পণ্য খালাসের অভিযোগ রয়েছে। এছাড়া সহকারী কমিশনার অতুল গোস্বামী ও রাজস্ব কর্মকর্তা সনজুর বিরুদ্ধে ভারতীয় রপ্তানিকারক জি এন এক্সপোর্টার্সের পণ্যের চালানে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় আমদানিকারকদের দাবি, এভাবে শুল্কায়নের ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

গত ছয় মাসে বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৭ টন পাটবীজ, উচ্চমূল্যের শাড়ি, কসমেটিকস ও ওষুধসহ একাধিক চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাদের ‘সবুজ সংকেত’ ছাড়া এসব পণ্য খালাস করা অসম্ভব। এর আগে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে এবং পণ্য পাচারের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জীকে আটক করে।

বেনাপোল কাস্টমস হাউস ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অনিয়মের বিষয়ে জানতে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar