1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (৬ অক্টোবর), সকাল ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনের নেতৃত্বে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে তা দিনের বেলায় ডাম্পার ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। এতে কয়েকশ বিঘা ফসলি জমি ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে অবস্থিত সরই খালে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। খালের পাশে স্তূপ করে রাখা বালু শতাধিক ডাম্পার ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় সরকারি কোনো বালুমহাল না থাকলেও দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের একাংশ এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। এর ফলে ফসলি জমি ভাঙনের কবলে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

অভিযোগের বিষয়ে পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। কেউ হয়তো আমার নাম জড়িয়ে দিচ্ছে।”

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এ কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar