1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিল্লিতে বিক্ষোভ: ৩ হাজার নেতাকর্মী আটক, অচল রাজধানী - bdtelegraph24.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের মণিপুরে নতুন করে সহিংসতা: নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান দিল্লিতে বিক্ষোভ: ৩ হাজার নেতাকর্মী আটক, অচল রাজধানী রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ কুনিয়া মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন আলোর দিশারী স্পোর্টিং ক্লাব মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল

দিল্লিতে বিক্ষোভ: ৩ হাজার নেতাকর্মী আটক, অচল রাজধানী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানী দিল্লি। ভোট কারচুপির অভিযোগে যন্তর মন্তরে আয়োজিত এই কর্মসূচি থেকে তিন হাজারের বেশি নেতাকর্মীকে আটক করে পুলিশ। রাত পোহানোর আগেই অধিকাংশ মুক্তি পেলেও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপসহ চারজন এখনো পুলিশ হেফাজতে রয়েছেন।

শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়ায় গোটা দিল্লিতে কমপক্ষে তিন হাজার মানুষকে আটক করে পুলিশ। আটকদের তালিকায় ছিলেন আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্টের পিনারাই বিজয়ন ও মানিক সরকারসহ চারজন সাবেক মুখ্যমন্ত্রী। মধ্যরাতের পর শীর্ষস্থানীয় নেতাদের অনেকেই মুক্তি পেলেও ইউটিউবার ধ্রুব রাঠী ও সিজেপি নেতৃত্বের একটি অংশ পুলিশের জালে আটকা পড়েন।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই আটক করা হয়। তার দাদির মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে যাওয়ার অনুমতি দেওয়ার কথা থাকলেও সন্ধ্যার মধ্যেও তার মুক্তি নিশ্চিত হয়নি। এছাড়া দলের নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাসকেও আটক করা হয়।

বিক্ষোভে অচল দিল্লি, মেট্রো ও ট্রেন চলাচল বন্ধ

যন্তর মন্তরে নিষেধাজ্ঞা থাকায় বিক্ষোভের আগুন দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সিজেপি প্রতিদিন যন্তর মন্তরে মার্চ করার ঘোষণা দিয়েছে এবং পুলিশও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখার কথা জানিয়েছে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট সোমবার আরও বড় প্রতিবাদের ডাক দিয়েছে।

রাজধানীজুড়ে ব্যাপক পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। মেট্রোর ৪৫টি স্টেশনের গেট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় এবং ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়। যন্তর মন্তরের আশপাশের ৪ কিলোমিটার এলাকায় ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়।

অনেকেই ঘর বা হোটেলের কামরা থেকে বের হওয়ার আগেই পুলিশের হাতে আটক হন। যার মধ্যে ছিলেন গুরুগ্রাম থেকে আটক হওয়া ইউটিউবার ধ্রুব রাঠী। প্রতিবাদী ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা দিল্লি হাটের কাছে অবস্থান নিতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের প্রিজনভ্যানে তোলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar