1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, যশোর
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং মাথায় ৪টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হামলার বিষয়ে গ্যারেজ মালিক হৃদয় অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মেকানিক জাহাঙ্গীর তাকে মুঠোফোনে জানান, অভিনেতা সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar