1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ মাগুরায় ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, গাড়ি ও নগদ টাকা উদ্ধার যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন

যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, যশোর
রবিবার (১৮ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে সোহাগ হোসেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রাতে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগের বাড়িতে দোলনায় চড়তে যায়। একপর্যায়ে কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে সোহাগ নির্যাতনের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রবিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar