আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সোমবার (১৯ অক্টোবর) ২০২৬, বিকাল ৪টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চলছে উচ্ছেদ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।
সোমবার ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, জনসভাস্থলের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। রাস্তা পরিষ্কার ও চলাচলের উপযোগী করার পাশাপাশি নগরীর সৌন্দর্য বাড়াতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।