খ ম জায়েদ হোসেন, নাসিরনগর প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তরুণ মেম্বার পদপ্রার্থী ও শ্রমিকদল নেতা নূর মোহাম্মদ রাজিব খান। সোমবার ফুলপুর মোড় বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।
গণসংযোগকালে রাজিব খান ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং ওয়ার্ডের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খান বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখন ফুলপুর ০৬ নম্বর ওয়ার্ডের মানুষের আরও কাছাকাছি থেকে সেবা করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলব।
তিনি আরও বলেন, সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার। জনগণের ভালোবাসা, দোয়া ও পরামর্শ নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।
—
⚠️ এই সাবমিশনে একটি ভিডিও সংযুক্ত ছিল যা স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়নি। ম্যানুয়ালি দেখুন: https://prod-fillout-oregon-s3.s3.us-west-2.amazonaws.com/orgid-769670/flowpublicid-o9jAnmXAdqus/89e10c7f-f0ca-4032-8526-cb9849379172-nQYR3Qx9gznJH3Otd2DprIix0ZF1UOrQopE6i5Z4loS1MoqYyFWzOdLFYUmF4vZR7hCqn4JkGCxgfhxy0XWusI8HilpmV7GBy0R/WhatsApp-Video-2026-10-19-at-6.40.00-PM.mp4