1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু লোহাগাড়ায় ২৭ হাজার টাকা জমা দিয়েও ৪ মাসে মিলল না বিদ্যুতের খুঁটি বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ

১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন খবরটি পড়েছেন

জেলা সংবাদদাতা, পিরোজপুর
রবিবার (২৫ অক্টোবর ২০২৬), দুপুর ২টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রধান সাক্ষী মানিক পশারীর মরদেহ ১৭ ঘণ্টা পর গভীর রাতে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। স্থানীয়দের তোপের মুখে পড়ে শনিবার দুপুরে মরদেহ নিয়ে বিপাকে পড়ে পরিবার, পরে পুলিশের সহায়তায় রবিবার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তাকে দাফন করা হয়।

শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পলাতক অবস্থায় মানিক পশারীর মৃত্যু হয়। দুপুরে মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যায়। সেখানে গার্ড অব অনার শেষে কড়া নিরাপত্তায় মরদেহ রাখা হয়।

নিহতের বোন জানান, স্থানীয়দের বাধার মুখে প্রথমবার খোঁড়া কবর ভরাট হয়ে গেলে পরিবারের সদস্যরা পুনরায় কবর খুঁড়েন। তিনি বলেন, ‘আমার ভাইরে টুঙ্গিপাড়া দিয়া পিরোজপুর আনার পর ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাশ আনার পর আমরা নিজেরাই মাটি দিয়েছি, কোনো পুরুষ মানুষ এগিয়ে আসেনি।’

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারীর লাশ দাফনে পিরোজপুর জেলা জামায়াতের নেতারা কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। জামায়াতে ইসলামী লাশের রাজনীতি করে না, তাই সদর থানা পুলিশকে লাশ দাফনে সহায়তা করা হয়েছে।’

৮৭ বছর বয়সী মানিক পশারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ছিলেন। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাইয়ের বাড়িতে আশ্রয় নেন এবং গত দুই মাস অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar