1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় শ্যামনগর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। এ সময় জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, শহিদুল ইসলাম ও ডা. ইমাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। সরকার স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার কঠোর জবাব দেওয়া হবে।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, নানা নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান সরকার আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করলে সবাই মিলে তার কঠোর জবাব দেবে। সরকার ফ্যাসিবাদী আচরণ করলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে মন্তব্য করেন তারা।

প্রশাসনের উদ্দেশে বক্তারা বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। জনগণের অর্থেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান আসন্ন ১১টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar