1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
সোমবার (২ নভেম্বর), রাত ৮টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রুকাইয়া পারভীন। তবে অসাধারণ এই সাফল্যের পরও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে মেধাবী এই শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতা তার প্রকৌশলী হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রুকাইয়া কালীগঞ্জের হেলাই গ্রামের ইজিবাইকচালক রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির কনিষ্ঠ কন্যা। সে ২০২৪ সালে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৬ সালে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রুকাইয়া বর্তমানে খুলনায় অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

রুকাইয়া পারভীন বলেন, ‘আমি ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। আমার স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভালো বিষয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা। কিন্তু আমার বাবার একার পক্ষে উচ্চশিক্ষার খরচ বহন করা কঠিন। অর্থের অভাবে আমার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে কি না, তা নিয়ে শঙ্কায় আছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারব।’

তার বাবা রকিব মল্লিক বলেন, ‘আমার মেয়ের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। আমি একজন সামান্য ইজিবাইকচালক, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মেয়ের উচ্চশিক্ষার খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে এলে মেয়েটি তার স্বপ্ন পূরণ করতে পারবে। আমি চাই না অভাবের কারণে ওর মেধা ঝরে যাক।’

রুকাইয়ার পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, তার অসাধারণ ফলাফল বিবেচনা করে সমাজের শিক্ষানুরাগী ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান সহায়তার হাত বাড়িয়ে দেবে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে রুকাইয়া তার শিক্ষাজীবন অব্যাহত রেখে ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশ ও দশের সেবা করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar