1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (৩ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা পাননি ম্যাক্সওয়েল। অবসরের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক, আবার অনেকটা অনিবার্যও ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

নির্বাচকদের সঙ্গে আলোচনার বিষয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে নির্বাচকদের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। সামনে কয়েকটি সিরিজে নির্বাচকরা ভবিষ্যতের দিকে নজর দিতে চেয়েছেন। বর্তমান দল নিয়ে তারা যে পথে যাচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার ক্ষীণ আশা ছিল তার। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘২০০৯ সালে যখন প্রথম ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে পা রেখেছিলাম, তখন যদি কেউ আমাকে এমন একটি ক্যারিয়ারের প্রস্তাব দিতো, তাহলে আমি তা লুফে নিতাম।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচ খেলে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে ২,৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। তিনি অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। এছাড়া ৭ টেস্টে ৩৩৯ রান এবং ১৪৯ ওয়ানডেতে ৩,৯৯০ রান রয়েছে তার ঝুলিতে।

ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন ম্যাক্সওয়েল। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar