1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ'লীগ নেতা আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত আনোয়ারুল আলম চৌধুরী শ্রেণিকক্ষে মনোযোগের অভাব: বিশ্বের অন্যতম ‘দুষ্টু’ অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ৯ জনের বিরুদ্ধে মামলা পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ’লীগ নেতা আটক ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ আমের বীজের পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতা

পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ’লীগ নেতা আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
বুধবার (৪ নভেম্বর ২০২৬), সকাল ১০টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কাবিলপুর বাজার থেকে তাকে আটক করা হয়। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। তিনি উপজেলার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে। দীর্ঘদিনের মাদক কারবারের অভিযোগ থাকা এই নেতা ২০১৭ সালের দিকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন ছিলেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও চৌগাছায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে শফিকুল সক্রিয় ভূমিকা পালন করেন। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগ রক্ষায় তিনি সমন্বয়কের কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে আগামী ডিসেম্বর মাসকে ঘিরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বার্তা স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, “শফি মেম্বারের বিরুদ্ধে ডজনের বেশি মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar