1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত আনোয়ারুল আলম চৌধুরী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত আনোয়ারুল আলম চৌধুরী শ্রেণিকক্ষে মনোযোগের অভাব: বিশ্বের অন্যতম ‘দুষ্টু’ অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ৯ জনের বিরুদ্ধে মামলা পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ’লীগ নেতা আটক ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ আমের বীজের পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতা

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত আনোয়ারুল আলম চৌধুরী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (৫ নভেম্বর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ২০২৭–২০২৮ সাংগঠনিক মেয়াদের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী। দলের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব পেলেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির হিসেবে আনোয়ারুল আলম চৌধুরীর নাম রয়েছে। এর মধ্য দিয়ে আগামী দুই বছর তাঁর নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা ও মহানগর পর্যায়ের আমির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিতদের নাম কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আনোয়ারুল আলম চৌধুরী এর আগেও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। ২০২৫–২০২৬ সাংগঠনিক মেয়াদেও তিনি এ পদে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar