1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্তে বিজিবির ৭১ দিনের অভিযানে ৮২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

সীমান্তে বিজিবির ৭১ দিনের অভিযানে ৮২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমন এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিজেদের আভিযানিক সফলতা তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ জন আসামিসহ ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং করেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি। এ সময় আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ ও উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুর রহমান খান উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিলোমিটার। এ অঞ্চলে দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেন্সিডিল ও ২৪০ গ্রাম গাঁজাসহ প্রায় ৫১ কোটি ৯৮ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি। এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সীমান্ত অপরাধের তথ্য সংগ্রহ ও অপরাধী চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনী বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar