1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (১১ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এলাকায় ১০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ থমকে যাওয়ায় তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চার লেনের মাঝে সংকীর্ণ এই অংশটি ‘বোতলনেক’-এ পরিণত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রী ও স্থানীয়রা। মহাসড়কের অন্যান্য অংশ প্রশস্ত হলেও গত তিন মাস ধরে ব্যস্ততম এই অংশটি অপ্রশস্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, বটতলী স্টেশন এলাকায় বহুতল মার্কেট, অসংখ্য দোকানপাট ও ২৬টি তফসিলি ব্যাংক রয়েছে। ভারী যানবাহন ও স্থানীয় পরিবহন একসঙ্গে চলাচল করায় সংকীর্ণ এই অংশে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চার লেনের মাঝখানে হঠাৎ সরু হয়ে যাওয়া এই অংশে চালকদের আকস্মিক গতিপথ পরিবর্তন করতে হয়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

ব্যাংক এশিয়ার সামনে মহাসড়কের এই অংশটি কবে সংস্কার হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর দাবি, যানজট ও ঝুঁকি কমাতে দ্রুত অবশিষ্ট ১০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করা হোক।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, অংশটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের প্রশস্তকরণের কাজ সম্পন্ন করা হবে। তবে কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা কিংবা বিলম্বের কারণ সম্পর্কে তারা কিছু জানাননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar