1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আর্জেন্টিনার মাটিতে আবার খেলবেন মেসি - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি: ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ

আর্জেন্টিনার মাটিতে আবার খেলবেন মেসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর ২০২৬), সকাল ১১টা ০৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর প্রথমবারের মতো নিজ দেশের মাটিতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ১৯ জানুয়ারি ব্যুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে রিভার প্লেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির ক্লাব ইন্টার মিয়ামি। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর নিজ দেশের দর্শকদের সামনে ক্লাব ফুটবলের জার্সিতে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আর্জেন্টিনার হয়ে এস্তাদিও মনুমেন্তালে মোট ২৯টি ম্যাচ খেলেছেন মেসি। সর্বশেষ ৬ অক্টোবর এই মাঠে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ২০৮তম ও বিদায়ী ম্যাচ। সেই ম্যাচে নিজের ১২৬তম আন্তর্জাতিক গোল করে ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি।

আগামী ১৯ জানুয়ারির ম্যাচটি হবে মেসির নিজের দেশে খেলা প্রথম ক্লাব ম্যাচ। এর আগে ক্যারিয়ারে চারবার আর্জেন্টিনার ক্লাবগুলোর মুখোমুখি হলেও সেসব ম্যাচের কোনোটিই আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হয়নি। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে সংযুক্ত আরব আমিরাতে ক্লাব বিশ্বকাপে এস্তুদিয়ান্তেসের বিপক্ষে খেলেন তিনি। এরপর ২০১৫ সালে জাপানে রিভার প্লেটের বিপক্ষেও বার্সেলোনার হয়ে জয় পান মেসি।

আর্জেন্টিনার ক্লাবগুলোর বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে বার্সেলোনার হয়ে হোয়ান গাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্সকে হারান মেসি। এরপর ২০২৪ সালে ইন্টার মিয়ামির হয়ে নিজের শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের মুখোমুখি হন তিনি। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এবার রিভার প্লেটের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচ দিয়ে আর্জেন্টিনার মাটিতে প্রথমবারের মতো ক্লাব ফুটবল খেলবেন মেসি। জাতীয় দলের জার্সিতে বিদায়ের পর নিজ দেশের দর্শকদের সামনে তাকে দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar