1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

শ্যামনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নূরনগর ভাই ভাই স্টিল হাউজ পরিচালিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ভবনে এ সমাবেশের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্যামনগর শাখা প্রধান রহমউদ্দিন হাওলাদার। সমাবেশে উদ্বোধনী বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার ও এজেন্ট ব্যাংকিং ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক পলাশ দেবনাথ, শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্যা রিজিয়া খাতুনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবার মান, ব্যাংকিং লেনদেনের বিভিন্ন সুবিধা এবং গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সুসম্পর্ক বজায় রাখা এবং আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় গ্রাহকরা ব্যাংকিং সেবার মান আরও উন্নত করা, লেনদেনে ভোগান্তি কমানো এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি রহমউদ্দিন হাওলাদার তাঁর বক্তব্যে গ্রাহকদের উত্থাপিত বিভিন্ন মতামত ও পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, গ্রাহকরাই একটি ব্যাংকের মূল শক্তি। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়েই ব্যাংকিং কার্যক্রমের প্রকৃত সাফল্য আসে। তাই গ্রাহকদের প্রত্যাশা ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে আরও উন্নত, আন্তরিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করা হবে। গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar