1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪ - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬:৪১

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ান (এসআরবি)-২। রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)। এসআরবি-২-এর সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, “মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়কে মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম রানাকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই অভিযানে অন্য তিনজনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।”

অভিযানে নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২৮০ গ্রাম হেরোইন এবং তানজীন খান জিসানের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাবিবুল ইসলাম রানা ও নাইম কাজির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar