নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উপকূলীয় প্রেসক্লাবে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপকূলীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপকূলীয় প্রেসক্লাব ৬ষ্ঠ বর্ষে পর্দাপন উপলক্ষ্যে নানা আয়েজন করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম, এ, হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী মোজাম্মেল মোল্লা, সদস্য সচিব ও চেয়ারম্যান পদ প্রার্থী জি, এম রুস্তম আলী, যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ ওহিদুজ্জামান সদস্য সচিব এম,এম, হেলাল উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অনাথ মন্ডল প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উক্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরুচালনা করেন উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালী।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন। পরে প্রেসক্লাবের অগ্রযাত্রা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সংগঠনের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ, সামাজিক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশে উপকূলীয় প্রেসক্লাবের ভূমিকা আরও জোরালো করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।