1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের অংশগ্রহণে পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) জেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির হলরুমে এ প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাজেদা আক্তার পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ইকবাল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিজ আফসানা বেগম।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, ইনামুল হক ও রাসেল রানা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিবেশবিদ ড. হালিমদাদ খান, সংস্কৃতি সংগঠক তাহমিনা ছাত্তার, নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন পর্যায়ের লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।

দিনব্যাপী প্রশিক্ষণে পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও পাঠকসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে এ বছর পাঠাগারের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছেন প্রখ্যাত লেখক ও অনুবাদক মিজ আফসানা বেগম এবং নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনার আয়োজন জেলার পাঠাগার আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar