1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাজুরা বাজারে বোতল খুলে তেল বিক্রি করায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

খাজুরা বাজারে বোতল খুলে তেল বিক্রি করায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৩৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের খাজুরা বাজারে বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক দোকানিকে। এ সময় পণ্যের মূল্য তালিকা না ঝুনালোর অপরাধে আরও এক দোকানিকে জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এদিন বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত চলা অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওয়ালিদ বিন হাবিব জানান, বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করার অপরাধে পরিতোষ দত্ত স্টোরকে ২০ হাজার টাকা এবং লস্কার স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ কোন ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar