1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলা বন্দর দিয়ে আবারও বিদেশে পোশাক রপ্তানি শুরু - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

মোংলা বন্দর দিয়ে আবারও বিদেশে পোশাক রপ্তানি শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৭২ জন খবরটি পড়েছেন

পদ্মা সেতু দিয়ে সহজে যাতায়াতের সুযোগ কাজে লাগিয়ে মোংলা বন্দর ব্যবহার করে আবারও বিদেশে পোশাক রপ্তানি শুরু করছে ঢাকার গার্মেন্টস ব্যবসায়ীরা। পদ্মা সেতুর সহজ যোগাযোগ ব্যবস্থা ঘিরে ইতোমধ্যে এ বন্দর ব্যবহার শুরু করেছেন ঢাকার রপ্তানিকারকরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৬ জুন) সকালে মোংলা বন্দর জেটিতে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী এম ভি মার্কস কিনজহো নামক একটি বাণিজ্যিক জাহাজে করে ঢাকার ১০টি পোশাক কারখানা থেকে উৎপাদিত পণ্য পোল্যান্ডে রপ্তানির জন্য জাহাজে ভর্তি করা হয়। এরপর দুপুরে জাহাজটি বন্দরের জেটি ত্যাগ করে।

ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্র্টি নিটওয়ার লিঃ, এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্ট ফ্যাক্টরির রপ্তানি হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস, ট্রাওজার সহ বিভিন্ন গার্মেন্টস পণ্য।

মোংলা বন্দর কতৃপক্ষ জানায়, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার আর ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। দূরত্ব কমে যাওয়া ও অর্থ সাশ্রয়ী হওয়ায় মোংলা বন্দর দিয়ে আমদানী-রপ্তানিতে আগ্রহী হয়ে উঠছেন গার্মেন্টস ব্যবসায়ীরা।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ২২ জুন এম ভি মার্কস মোংলা নামে আরও একটি জাহাজে করে একই ধরণের রেডিমেইড গার্মেন্টস পণ্য আবারও রপ্তানি করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ জুলাই প্রথম মোংলা বন্দর ব্যবহার করে বিদেশে পোশাকসহ বিভিন্ন সামগ্রী রপ্তানি করা হয়। পদ্মা সেতু চালুর আগে চট্রগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের সমুদ্র পথে বিদেশে রপ্তানি হত সকল পণ্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar