1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৭৮ জন খবরটি পড়েছেন

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে বিস্ফোরণটি ঘটে। খবর আনাদুলু এজেন্সি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজের মতে, বাদাখশান প্রদেশের রাজধানী শহর ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে, যেখানে তালেবান কর্মকর্তারা নিহত ডেপুটি গভর্নরের জন্য শোক প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, যিনি বুধবার বিস্ফোরণে নিহত হন।
টোলো নিউজ অনুসারে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, মৃত ও আহতদের বেশির ভাগকেই স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এর আগে স্থানীয় তালেবান কর্মকর্তা মোয়াজুদ্দিন আহমাদিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়। এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি গাড়িবোমায় তার চালকসহ নিহত হন। সেই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
তালেবানের ডেপুটি গভর্নর ও তার গাড়িচালক নিহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar